dsafsa update
Published: 08 Jul, 2026
ডিজিটাল প্রযুক্তিও বাংলাদেশের বীমা খাতে বড় পরিবর্তন আনতে পারে। দেশে ১৮ কোটির বেশি মোবাইল সংযোগ রয়েছে। এই প্রযুক্তি ব্যবহার করে গ্রাম পর্যায়ে বীমা পৌঁছে দেয়া সম্ভব। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জাল দাবি শনাক্ত করা, ঝুঁকি বিশ্লেষণ করা এবং দ্রুত দাবি প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। প্রযুক্তিনির্ভর সেবা ভবিষ্যতে বীমা ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে পারে। আগামী ৫ থেকে ১০ বছরে বাংলাদেশের বীমা খাতের অগ্রগতি নির্ভর করবে বীমার মৌলিক নীতিগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায় তার ওপর। শুধু নতুন পলিসি বিক্রি নয়, দ্রুত দাবি নিষ্পত্তি, স্বচ্ছতা, গ্রাহক সুরক্ষা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। বীমার সাতটি মূলনীতি যদি বাস্তবে কার্যকর করা যায়, তাহলে এই খাত দেশের আর্থিক নিরাপত্তা, বিনিয়োগ বৃদ্ধি এবং ঝুঁকি ব্যবস্থাপনার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠতে পারে। তবে নীতিগুলোর বাস্তব প্রয়োগে ঘাটতি থাকলে বীমা খাত তার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারবে না।
dsfasa
